Smart Parenting

অস্থির শিশু ও সেন্সরি ইস্যু: চিনিমুক্ত ডায়েট এবং ব্রাশ থেরাপির মাধ্যমে শিশুকে শান্ত করার উপায়

sensory brush for kids

সূচিপত্র

আপনার শিশুর অস্থিরতা কি কেবলই দুষ্টুমি?

একজন মা অথবা বাবা হিসেবে দিনের শেষে যখন আপনি একটু জিরিয়ে নিতে বসেন, তখন কি আপনার মনে হয়, “আমার বাচ্চাটা কি অন্যদের চেয়ে একটু বেশিই চঞ্চল?”

সারাদিন অকারণে দৌড়ঝাঁপ, সামান্য শব্দে বা আলোতে চমকে ওঠা, কিংবা বিশেষ কোন ফেব্রিকের পোশাকে তার তীব্র আপত্তি, এই বিষয়গুলো কি আপনাকে প্রতিনিয়ত ভাবাচ্ছে?

অনেকেই একে কেবল ‘দুষ্টুমি’ বা ‘জেদ’ বলে মনে করেন। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, অধিকাংশ ক্ষেত্রেই এটি কোন অবাধ্যতা নয়, বরং শিশুর সেন্সরি ইস্যু (Sensory Processing Challenges)

আজ আমরা এই সমস্যার গভীরে যাব এবং ঘরোয়া কিছু স্মার্ট কৌশলে কীভাবে আপনার সন্তানের অস্থিরতা কমানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

শিশুর সেন্সরি ইস্যু আসলে কী?

আমাদের মস্তিষ্ক চারপাশ থেকে অনেক ধরনের তথ্য পায়, যেমন স্পর্শ, শব্দ, আলো, স্বাদ এবং ঘ্রাণ। যখন শিশুর মস্তিষ্ক এই তথ্যগুলো বা সেন্সরি সিগন্যালগুলো সঠিকভাবে প্রসেস করতে পারে না, তখন সে অস্থির হয়ে পড়ে। একেই আমরা শিশুর সেন্সরি ইস্যু বলছি।

ধরুন, একটি সাধারণ সুতি গেঞ্জি পরার পর আপনার সন্তান সেটি খুলে ফেলতে চাইছে বা কাঁদছে। আপনার কাছে এটি জেদ মনে হতে পারে, কিন্তু সেন্সরি ইস্যু থাকায় তার মনে হতে পারে পোশাকটি তার ত্বকে কাঁটার মত বিঁধছে। এই অস্বস্তি থেকেই শিশুর মেজাজ খিটখিটে হয় এবং সে হাইপারঅ্যাক্টিভ আচরণ শুরু করে।

উইকিপিডিয়া অনুসারে, এটি অনেক সময় নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত হতে পারে, তবে সাধারণ শিশুদের মধ্যেও এটি প্রবলভাবে দেখা যায়।

আপনার শিশু কি সেন্সরি চ্যালেঞ্জে ভুগছে?

অভিভাবক হিসেবে আপনি যদি নিচের সমস্যাগুলোর মুখোমুখি হন, তবে বুঝবেন আপনার শিশু সেন্সরি ওভারলোডে আছে:

  • অতিরিক্ত শব্দ বা উজ্জ্বল আলোতে কানে হাত দিয়ে চিৎকার করে।
  • সহজে ঘুমাতে চায় না, সারারাত ছটফট করে।
  • নির্দিষ্ট কিছু খাবার ছাড়া সে কিছুই খেতে চায় না (Picky Eating)।
  • কোন কাজে বা পড়াশোনায় সে কয়েক সেকেন্ডের বেশি মন দিতে পারে না।
  • অকারণে মানুষকে ধাক্কা দেয়, আঘাত করে বা কামড় দেয়, এমনকি নিজেকেও কামড় দেয় বা আঘাত করে।
  • পোশাকের পেছনে থাকা ট্যাগ বা নির্দিষ্ট ফেব্রিক সহ্য করতে পারে না।
  • একটু খসখসে ফ্লোরে, ঘাসের ওপর, কিংবা নরম (অনেক ক্ষেত্রে শক্ত) কোন কিছুর উপর দিয়ে খালি পায়ে হাঁটতে চায় না।

এই লক্ষণগুলো থাকলে সন্তানকে শাসন না করে তার Sensory Need বোঝার চেষ্টা করা জরুরি। প্রতিটি সমস্যাই সমাধানযোগ্য, যদি আমরা শিশুর ‘সেন্সরি ডায়েট’ এবং ‘শারীরিক ডায়েট’, এই দুটি দিকেই নজর দিই।

কেন চিনি আপনার শিশুর সেন্সরি ইস্যুকে বাড়িয়ে দিচ্ছে?

(অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা)

গবেষক এবং ডাক্তাররা একমত যে, রিফাইনড সুগার বা সাদা চিনি শিশুদের মস্তিষ্কে ‘সুগার রাশ’ (Sugar Rush) তৈরি করে। এটি শিশুর হাইপারঅ্যাক্টিভিটিকে বহুগুণ বাড়িয়ে দেয়।

বাস্তব জীবনের একটি কেস স্টাডি

আমরা আমাদের কমিউনিটির অনেক সচেতন অভিভাবকের অভিজ্ঞতা শুনেছি, যারা তাদের অতি চঞ্চল বা হাইপারঅ্যাক্টিভ শিশুর ডায়েট নিয়ে কাজ করেছেন। এমনই একজন অভিভাবক তার অভিজ্ঞতায় জানান, তাদের সন্তান যখন প্রচণ্ড অস্থির থাকত এবং কোন কিছুতেই মনোযোগ দিতে পারত না, তখন তারা খেয়াল করলেন তার ডায়েটে রিফাইনড সুগারের উপস্থিতি তাকে আরও বেশি অস্থির করে তুলছে।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তারা শিশুর ডায়েট থেকে চিনি এবং চিনিযুক্ত প্রসেসড খাবার (যেমন: ক্যান্ডি, কোল্ড ড্রিংকস, আইসক্রিম, প্যাকেটজাত জুস, মিষ্টি বিস্কুট) একদম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তারা শিশুর আচরণে ম্যাজিকাল চেঞ্জ লক্ষ্য করেন! তাদের সন্তানের অকারণে ছটফটানি কমে আসে এবং সে আগের চেয়ে অনেক বেশি শান্তভাবে খেলা বা পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে।

কেন চিনি বাদ দেওয়া জরুরি?

সুগার সরাসরি রক্তে মিশে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং শিশুর এনার্জি লেভেলকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ঠিক পরেই শিশু বেশি লাফালাফি শুরু করে। অভিজ্ঞ নিউরোলজিস্টদের মতে, শিশুর ডায়েট থেকে চিনি বাদ দিলে তার মেজাজ এবং মনোযোগে অবিশ্বাস্য পরিবর্তন আসে। হেলথলাইন (Healthline) অনুসারে, ডায়েট নিয়ন্ত্রণ শিশুদের আচরণের আমূল পরিবর্তন আনতে পারে।

চিনির বিকল্প

  • প্রাকৃতিক মিষ্টির ব্যবহার: রিফাইনড সাদা চিনির বদলে সীমিত পরিমাণে মধু, খেজুর, খেজুরের গুড় বা তালমিছরি ব্যবহার করুন।
  • প্রোটিন সমৃদ্ধ খাবার: ডায়েটে বাদাম, ডিম এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার রাখুন যা মস্তিষ্কের স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে।
  • লেবেল পড়ার অভ্যাস: বাজার থেকে প্যাকেটজাত খাবার কেনার সময় 'Added Sugar' আছে কিনা তা ভালো করে দেখে নিন।

খাওয়ার পরিবেশ ও হাইজিন

খাবার আইটেম ঠিক করার পর নজর দিতে হবে খাওয়ার পরিবেশের ওপর। অনেক শিশু তার ফিডিং সেট, অর্থাৎ থালাবাসনের টেক্সচার বা সেগুলোর ব্যবহারের সময় সৃষ্ট শব্দের কারণে খেতে অস্বস্তি বোধ করে। সেক্ষেত্রে শিশুকে শান্ত রাখতে বিপিএ-ফ্রি এবং স্পর্শ ও শ্রবণের জন্য আরামদায়ক ফিডিং সেট ব্যবহার করা জরুরি।

আমাদের Feeding & Nursing ক্যাটেগরিতে থাকা পণ্যগুলো এমনভাবে তৈরি যেন তা শিশুর স্পর্শকাতরতাকে বাধা না দেয় এবং তার খাওয়ার সময়টাকে আনন্দদায়ক করে।

educational toys for toddlers

সেন্সরি ব্রাশ: স্নায়ু শান্ত করার বৈজ্ঞানিক উপায়

শিশুকে শান্ত রাখার অন্যতম কার্যকরী ঘরোয়া পদ্ধতি হলো উইলবারগার ডিপ প্রেশার প্রোটোকল। এই পদ্ধতিতে একটি বিশেষ ধরনের ব্রাশ ব্যবহার করে শিশুর শরীরের স্নায়ুগুলোতে আরামদায়ক প্রেশার ‘ইনপুট’ দেওয়া হয়।

আমাদের Sensory Brush বিশেষ মেডিকেল-গ্রেড ব্রিসল দিয়ে তৈরি। এটি কোনো স্ক্র্যাচ বা জ্বালাপোড়া ছাড়াই ত্বকে গভীর চাপ তৈরি করে এবং শিশুকে দ্রুত শান্ত করে তুলতে সাহায্য করে।

সেন্সরি ব্রাশ কীভাবে কাজ করে?

যখন আপনি শিশুর হাত, পা বা পিঠে ব্রাশ করেন, তখন তার মস্তিষ্ক থেকে 'সেরোটোনিন' এবং 'ডোপামিন' নামক হরমোন নিঃসৃত হয়। এগুলো শিশুকে প্রাকৃতিকভাবে শান্ত ও হাসিখুশি রাখে। এটি অটিজম বা সেন্সরি ওভারলোড নিয়ন্ত্রণে একটি দারুণ Therapy Equipment

গঠনমূলক ব্যস্ততা: স্মার্ট খেলনা বনাম মোবাইল

মোবাইল বা টিভি শিশুর সেন্সরি ইস্যু আরও জটিল করে তোলে। ডিজিটাল স্ক্রিনের নীল আলো এবং দ্রুত পরিবর্তনশীল ছবি শিশুর মস্তিষ্ককে আরও বেশি উত্তেজিত করে। এর বদলে তাকে এনগেজ করুন Early Learning Tools এবং Sensory Development Tools দিয়ে। শিশুর জন্য আমাদের ফ্ল্যাশ কার্ড, বিডস এবং স্ট্যাকিং খেলনাগুলো শিশুর মনোযোগ বৃদ্ধি এবং ফাইন মোটর স্কিল উন্নয়নে চমৎকার কাজ করে। শিশু যখন হাতে কোন পাজল মেলায়, তখন তার মস্তিষ্ক ‘শান্ত কিন্তু ফোকাসড’ মোডে চলে যায়।

এক্সটার্নাল রিসোর্স ও রিসার্চ

প্যারেন্টিং নিয়ে যদি আরও গভীরে জানতে চান, তাহলে আপনি বিশ্বখ্যাত Child Mind Institute এর আর্টিকেলগুলো পড়তে পারেন। এছাড়া শিশুদের সেন্সরি ইস্যু নিয়ে Wikipedia-র Sensory Processing Disorder পেজটি আপনাকে আরও বিশদ ধারণা দেবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH) এর গবেষণাও বলছে যে, সঠিক থেরাপি এবং ডায়েট শিশুর বিকাশে ঔষধের চেয়েও বেশি কার্যকর হতে পারে।

উপসংহার

“আমার সন্তান অন্য শিশুদের মত শান্ত নয়” এমন ধারণা নিয়ে হীনম্মন্যতায় ভুগবেন না। প্যারেন্টিং কোন প্রতিযোগিতা নয়, বরং তা অমানুষিক ধৈর্য্য ধারণের এক জার্নি।

আপনার সন্তান যদি অন্যদের চেয়ে আলাদা হয়, তাহলে তাকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় দিন। সঠিক ডায়েট, নিয়মিত সেন্সরি ব্রাশ ব্যবহার এবং সীমাহীন ভালোবাসাই পারে তাকে একজন সুস্থ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে। আপনার শিশুর এই পথচলায় গোজোমার্ট আছে আপনার পাশে।