মোজাফফরী লিচু | Orchard Fresh Mozaffari Lychee | GOJO Mart
700 ৳ – 1,750 ৳ Price range: 700 ৳ through 1,750 ৳
সিজনের প্রথম ও আগাম জাতের ফ্রেশ মোজাফফরী লিচু (Mozaffari Lychee)। চুয়াডাঙ্গার বাগান থেকে সরাসরি আসা টক-মিষ্টি স্বাদের এই লিচুগুলো কেমিকেলমুক্ত ও নিরাপদ। এখনই অর্ডার করুন!
লিচুপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মধুমাসের আগমনী বার্তা নিয়ে সবার আগে বাজারে আসে মোজাফফরী লিচু (Mozaffari Lychee)। চুয়াডাঙ্গা অঞ্চলের এই আগাম জাতের লিচুই মূলত লিচু উৎসবের শুরুটা করে দেয়। সেই প্রথম মৌসুমের সতেজতা নিশ্চিত করতে গোজোমার্ট নিয়ে এসেছে Orchard Fresh Mozaffari Lychee। আমরা সরাসরি “Garden Owner”, তাই বাগান থেকে বাছাই করা ফলগুলো সরাসরি পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়ায়।
স্বাদ নিয়ে কিছু কথা:
গোজোমার্ট সবসময় গ্রাহকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বিশ্বাসী। মোজাফফরী লিচু সিজনের একদম শুরুর দিকের লিচু হওয়ায় এর স্বাদ মধুর মত অতি মিষ্টি নয়। এটি মূলত টক-মিষ্টির (Sweet & Sour) এক চমৎকার সংমিশ্রণ। যারা সিজনের প্রথম লিচুর সতেজ ঘ্রাণ এবং হালকা টক স্বাদের মিশেলে মিষ্টি লিচু পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা পছন্দ। আপনি যদি বোম্বাই লিচুর মত কড়া মিষ্টি লিচু খুঁজেন, তবে আমরা পরামর্শ দেব আরও কিছুদিন অপেক্ষা করে আমাদের বোম্বাই লিচু অর্ডার করার জন্য।
কেন আমাদের মোজাফফরী লিচু আলাদা?
-
চুয়াডাঙ্গার বিখ্যাত লিচু: আমাদের সব লিচু চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকার নিজস্ব বাগান থেকে সংগৃহীত। চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়ায় এই জাতটি খুব দ্রুত পরিপুষ্ট হয়। এলাকাভেদে এই লিচুটি অনেকের কাছে ‘আঁটি লিচু’ নামেও পরিচিত।
-
শতভাগ কেমিকেলমুক্ত: প্রথম মৌসুমের লিচু হওয়ায় বাজারে অনেক সময় কেমিকেল দিয়ে রঙ বা কৃত্রিম মিষ্টতা আনার চেষ্টা করা হয়। কিন্তু গোজোমার্টের লিচুতে কোনো প্রকার কার্বাইড বা ক্ষতিকারক কেমিকেল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গাছপাকা লিচুর আসল টক-মিষ্টি স্বাদ পাবেন আমাদের প্রতিটি প্যাকেজে।।
-
সরাসরি বাগান থেকে (Orchard Fresh): আমরা বাগান থেকে সরাসরি আপনার ঘরে ডেলিভারি নিশ্চিত করি, যেন কুরিয়ারের দীর্ঘ প্রক্রিয়ায় লিচুর সতেজতা আর সেই প্রাকৃতিক সুগন্ধ অটুট থাকে।
মোজাফফরী লিচুর বৈশিষ্ট্য
মোজাফফরী বা আঁটি লিচু সাধারণত মাঝারি আকারের এবং গোলাকার হয়। পাকার পর এর গায়ের রঙ লালচে আভা যুক্ত হয়। এর শাঁস রসালো এবং আঁটিটি মাঝারি থেকে বড় আকারের হতে পারে। এটি ভিটামিন-সি ও প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা গরমে শরীরের সতেজতা বজায় রাখতে দারুণ কার্যকর।
🚚 বাগান থেকে আপনার ঘর পর্যন্ত যাত্রা:
আমরা ৫টি ধাপে আপনার কাছে লিচু পৌঁছে দিই:
১. বাছাই (Sorting): গাছ থেকে পাড়ার পর পোকাযুক্ত বা অপুষ্ট লিচু বাদ দিয়ে সেরাগুলো আলাদা করা হয়।
২. হ্যান্ডলিং (Handling): সযত্নে বোঁটাসহ লিচুগুলো পরিষ্কার করা হয়।
৩. ন্যাচারাল রিপেনিং: কোনো কৃত্রিম স্প্রে ছাড়াই গাছপাকা লিচু নিশ্চিত করা হয়।
৪. নিরাপদ প্যাকিং (Safe Packing): কুরিয়ারের ধকল সামলাতে আমরা ব্যবহার করি ভেন্টিলেটেড কার্টন।
৫. দ্রুত ডেলিভারি (Fast Delivery): গাছ থেকে পাড়ার পর দ্রুততম সময়ে ডেলিভারি করা হয়।
📅 সম্ভাব্য ডেলিভারি টাইমলাইন
মে মাসের মাঝামাঝি সময় থেকে মোজাফফরী লিচুর হার্ভেস্টিং এবং ডেলিভারি শুরু হয়। (বিঃদ্রঃ আবহাওয়া ও প্রাকৃতিক কারণে সময় কিছুটা পরিবর্তন হতে পারে।)
🚚 ডেলিভারি চার্জ (প্যাকিং ও ওজন অনুযায়ী):
| লিচুর পরিমাণ (পিস) | আনুমানিক ওজন (প্যাকিং সহ) | ঢাকার ভেতরে খরচ | ঢাকার বাইরে খরচ |
| ২০০ পিস | ৩ – ৩.৫ কেজি | ১০০ ৳ | ১৪০ ৳ |
| ৩০০ পিস | ৪.৫ – ৫ কেজি | ১২০ ৳ | ১৬০ ৳ |
| ৫০০ পিস | ৭.৫ – ৮.৫ কেজি | ১৮০ ৳ | ২৪০ ৳ |
| ১০০০ পিস | ১৫ – ১৬.৫ কেজি | ৩০০ ৳ | ৪৫০ ৳ |
🛡️ রিপ্লেসমেন্ট ও রিফান্ড পলিসি
যেহেতু আমরা সরাসরি বাগানের মালিক, তাই আমাদের ফলের মানের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কুরিয়ারের কারণে যদি লিচুর বড় কোন ক্ষতি হয় (পচে যাওয়া বা নষ্ট হওয়া), তবে ছবি বা ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা রিপ্লেসমেন্ট বা রিফান্ডের দায়িত্ব নিচ্ছি।
⚖️ পচন ও ওজন সংক্রান্ত সতর্কতা
লিচু অত্যন্ত পচনশীল। পরিবহনের সময় গরমে চামড়া কিছুটা কালচে হতে পারে বা ওজনে সামান্য কমতে পারে। আমরা সব সময় নির্দিষ্ট সংখ্যার চেয়ে কিছুটা বেশি লিচু যোগ করে দিই যেন আপনার কোনো ক্ষতি না হয়।
📦 লিচু সংরক্ষণের টিপস
-
লিচু হাতে পাওয়ার পর দ্রুত কার্টন থেকে বের করে ছড়িয়ে রাখুন।
-
খাওয়ার আগে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।
-
লিচু দীর্ঘক্ষণ প্লাস্টিকের প্যাকেটে রাখবেন না, এতে দ্রুত পচে যায়।
⚠️ বি:দ্র: প্রাকৃতিকভাবে পাকার কারণে এবং আগাম জাত হওয়ার কারণে লিচুর রঙের সামান্য তারতম্য হতে পারে, যা এর কেমিকেলমুক্ত হওয়ার গ্যারান্টি।
| Package Size | 200 Pcs, 300 Pcs, 500 Pcs |
|---|
You must be logged in to post a review.
MAECENAS IACULIS
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
বোম্বাই লিচু | Orchard Fresh Premium Bombay Lychee | Chuadanga Special
1,200 ৳ – 3,000 ৳ Price range: 1,200 ৳ through 3,000 ৳
ল্যাংড়া আম | Orchard Fresh Premium Langra Mango | GOJO Mart
1,500 ৳ – 2,950 ৳ Price range: 1,500 ৳ through 2,950 ৳ Box
আম্রপালি আম | Orchard Fresh Premium Bombai Mango
1,500 ৳ – 2,950 ৳ Price range: 1,500 ৳ through 2,950 ৳ Box
বোম্বাই আম | Orchard Fresh Premium Bombai Mango | GOJO Mart
1,500 ৳ – 2,950 ৳ Price range: 1,500 ৳ through 2,950 ৳ Box


Baby Essentials

Reviews
There are no reviews yet.